রাজশাহীর খবর

নাটোরে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭রাউন্ড গুলিসহ রাসেল হোসেন নামের এক যুবক কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার একডালা মেহেদি এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক রাসেল হোসেন (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার সাদেকুল ইসলামের ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাল মামুদ সিল্কসিটি নিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় যাত্রীর সিটের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ রাসেল হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

পরে আটককৃতর নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

স/অ