রাজশাহীর খবর

নাটোরে পৌর যুবলীগের অফিসে দুর্বত্তদের হামলা, গুলিবর্ষণ

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত পৌর যুবলীগের অফিসে দুর্বত্তদের হামলা, গুলিবর্ষণ জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরসহ লুটপাটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় ।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ৮-১০ জনের একদল সশস্ত্র দূর্বত্ত শহরের কান্দিভিটুয়ায় রেজিষ্টারী অফিস সংলগ্ন পৌর যুবলীগের কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা শুরু করে । এ সময় অফিসে ঘুমিয়ে থাকা যুবলীগ কর্মী সোহানকে মারপিট করে অফিস থেকে বের করে দিয়ে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র ভাংচুর করে। বড় বড় বিলবোর্ডে থাকা  প্রধানমন্ত্রীর ছবিগুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। এ সময় দূর্বত্তরা পৌর যুবলীগের অফিসে রাখা দুটি মোটর সাইকেল তালা ভেঙ্গে নিয়ে চলে যায় ।  মোটর সাইকেল দুটির মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা । মঙ্গলবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলে অভিযোগের সত্যাতা পাওয়া যায়। এ বিষয়ে নাটোর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

 
জেলা যুবলীগের অন্যতম নেতা নাজমুল শেখ বাপ্পী অভিযোগ করেন , শহরের কান্দিভিটুয়া এলাকার পেশাদার সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী জামাল ড্রাইভারের ছেলে জনি ও জীবন , মৃত জবান প্রামাণিকের ছেলে রিপন ও মনতাজের ছেলে মন্জু হেমাঙ্গিনী ব্রীজ এলাকায় র্দীঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল । যে কারণে এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন আগে যুবলীগ নেতাকর্মীরা তাদের বাঁধা প্রদান করে এবং এলাকা থেকে বিতাড়িত করে । তাদের নেতৃত্বেই একদল চিহিৃত সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিযেছে বলে অভিযোগ করেন ।

 
তবে অভিযুক্ত রিপন ও রনি অভিযোগ অস্বীকার করে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে সিল্কসিটি নিউজকে জানান।

 
এবিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

স/অ