নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নারী অাইসিটি ফ্রী-ল্যান্সার ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অাওতায় গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক আতিয়ুর রহমান।
স/অ









