নাটোর

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে পিকআপ ভ্যানের চাপায় অন্তত ৪জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৩জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারি চালিত অটো ভ্যান যাত্রী নিয়ে ঈশ্বরদী থেকে লালপুরে আসছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের ৩যাত্রী নিহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। তবে আহতদের এখনও পরিচয় জানা যায়নি।

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে ভ্যান চালককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

 

 

স/আ