নাটোর

নাটোরের বড়াইগ্রামের নাটোর-পাবনা মহাসড়কে বাস চাপায় অটোরিক্সার নিহত ৩ : আহত ২

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

 

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বনপাড়া বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মানিকপুর ছাতনীগাছা এলাকায় যাচ্ছিলো। এসময় পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোরিকশা থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল এসে গুরুতর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতরা হলেন অটোরিকশা চালক মুনছের আলী,যাত্রী আনছার আলী ও নয়ন।হাইওয়ে পুলিশ জানায়,দুপুর দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটী এলাকায় যাত্রী নিয়ে একটি অটোরিকশা নাটোর-পাবনা মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় নাটোর থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বাসচালক একই উপজেলার গড়মাটি এলাকায় বাস ফেলে পালিয়ে গেলে পুলিশ বাসটি জব্দ করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।