রাজশাহীর খবর

নাটোরে পানিতে ডুবে জেলের মৃত্যু

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মন্টু (৪০) নামে এক জেলে মারা গেছেন। বুধবার ভোরে চলনবিলে এ ঘটনা ঘটে। মন্টু সিংড়া উপজেলার তিলোবপুর গ্রামের মোসলেম আলীর ছেলে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদিন জানান, মঙ্গলবার রাতে জেলেদের সঙ্গে মন্টু মাছ ধরতে যান। ভোরে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে আসতে পারলেও মন্টু তলিয়ে যান। সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সূত্র: রাইজিংবিডি