নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাক্তার আসাদুজ্জামানকে মাদক সেবনের দায়ে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের আম বাগান থেকে গাঁজা সেবনের সময় পুলিশ তাকে আটক করে।
গোমস্তাপুর এএসপি সার্কেল এ.টি.এম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি তাৎক্ষনিক জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। জেলা সিভিল সার্জন কর্মকর্তা ঘটনাটি জানার পর তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানকে নির্দেশ প্রদান করেছেন।

স/শা









