সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার দপ্তরী আটক

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার দপ্তরী আটক

নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মিষ্টি খাওয়ানোর কথা বলে ধর্ষণ করে মাদরাসার দপ্তরী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দপ্তরী আলমগীর হোসেন বাবলু (৪৫) কে পরে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোর্পদ করে স্থানীয়রা।

শনিবার দুপুরে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন বাবলু মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার দপ্তরী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাজগ্রাম এমএ সিনিয়র ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাবলুর বাড়ির পাশ দিয়ে মাদরাসায় যাচ্ছিল। এ সময় বাবলু তাকে মিষ্টি খাওয়ার কথা বলে বাড়ির ভিতর ডেকে নিয়ে যায়। এরপর শয়ন কক্ষের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাড়িতেই আটকে রাখে। এসময় শিশুটির চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে ধর্ষণের ঘটনা জানার পর বাবলুকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। এরপর পুলিশ খবর পেয়ে বাবলুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিশু ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

স/শা