সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
নন্দীগ্রামে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তের উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডের যাত্রী ছাউনির দেয়ালে স্থাপন করা হয়েছে মানবতার দেয়াল।

শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর উদ্বোধন করেন। এসময় তিনি অসহায়-দরিদ্র মানুষের প্রতি সাহায্য-সহযোগিতার করার জন্য সমাজের সামর্থবানদের প্রতি আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন সমুন, উপজেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোফাজ্জল বারী, সিরাজুল ইসলাম, রইচ উদ্দিন, এনামুল হক, আকতার হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/শা