সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নন্দীগ্রাম প্রতিনিধি:
‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার নন্দীগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে ।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, মুক্তিযোদ্ধা মোসলেন উদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/শ