সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মরিচ ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ী মহল্লার আব্দুর রউফের ছেলে। বৃহস্পতিবার দুপুরে কচুগাড়ী মাঠে গভীর নূলকুপের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে কচুগাড়ী মাঠে আব্দুল বারিক তার মরিচ ক্ষেতে সেচ দেয়ার জন্য যায়। এসময় গভীর নূলকুপের বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

স/শা