সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে ধানক্ষেত থকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৯২ মিনিট পড়া
নন্দীগ্রামে ধানক্ষেত থকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ধানক্ষেত থেকে নিখোঁজ কৃষক ফজলুর রহমানের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলুর রহমান উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর বটবৃক গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিহতের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে আমড়াগোহাইল গ্রামের নজরুল ইসলামের গভীর নলকুপের পশ্চিম পার্শ্বের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ

স্থানীয় সূত্রে জানা য়ায়, শনিবার বিকেলে ফজলুর রহমান বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাজার করে তিনি পরিচিত লোক মারফত বাজারের ব্যাগ বাড়িতে পাঠান। এরপর রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রবিবার সকালে শ্রমিকরা ধান কাটতে গিয়ে ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। এরপর ইউপি সদস্য বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিহতের পরিবারের লোকজন মরদেহ দেখে ফজলুর রহমানের বলে সনাক্ত করেন।

নিহতের স্ত্রী আরজুমান জানান, তিনি (ফজলুর) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন। তাকে খুন করার মতো কোন শত্রু নাই।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

স/শা