সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৫২ মিনিট পড়া
নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত সভায় তিনি আহ্বান জানান।

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, কেন, শুধু ভয়ে।

কারণ তারেক রহমান জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’তিনি বলেন, ‘৭১ ও ৯০ এর পর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন।

সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।’

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা চেষ্টা করছে তাদের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে, সেটা হবে না। তারা চেষ্টা করছে বিএনপি যেন তাদের বক্তব্যের পর ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। কিন্তু তা হবে না।

লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’দেশের যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে একসঙ্গে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। আমরা আগেই উপলব্ধি করেছিলাম তৎকালীন সরকার দেশকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন ছিল। ফ্যাসিস্টরা দেশকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, তাদের নাম গেজেটেড হয়নি। এটা বিএনপির শীর্ষ নেতারা দেখবেন। আহতরাও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে, সরকারকে এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।