সদ্য প্রকাশিত
রাজশাহী

পবায় বাস উল্টে খাদে: আহত ১৫

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পবায় বাস উল্টে খাদে: আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় যাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটার দিকে পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

সন্ধ্যায় পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় আহত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, আবদুল কাদির (৪৮), জাকেরা বেগম (৩৮), শিশির আহমেদ (২০), শফিকুল ইসলাম (২৪), মানসুরা বেগম (৩০), জরিনা বেগম (৫০), পারভেজ আলী (২২), তোজাম্মেল হক (৪৪), লাল মোহাম্মদ (১৮), দোলা খাতুন (১৮) ও সানোয়ারা বেগম (৫০)।

 

জানা গেছে, দুপুরে সানশাইন পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো- জ ১১-০০৮২) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসছিল। পথে আলীমগঞ্জ নামক স্থানে চাকা পাঙচার হয়ে মহাসড়কে উল্টে যায়।

 

এতে আরও অন্তত ১৫ যাত্রী আহত হন। এ আহতদের মধ্যে ১১ জনকে রাজশাহী রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স/শ