সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে ১৭ জন ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৪১

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ১৭ জন ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৪১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৭জন ওয়ারেন্টের আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

আজ বৃহস্পতিবার নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (৪৮), মোঃ আলমগীর (২৮), নাদিম ইসলাম (২২), মতিজুল ইসলাম মতি (৪৪), মোসাঃ রু¤পা খাতুন (২২), সীমা রানী (২৮), রাজিয়া বেগম (৪২)।

 

এদিকে, নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৪ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৮ জন, শাহমখদুম থানা ৫ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

স/আ