নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর মোল্লাপাড়া এলাকায় ভূমিকম্প পরবর্তী বিধস্ত ভবনে অগ্নিনির্বাপন, উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় এ উদ্ধার মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আহসানুল কবির, ইন্সপেক্টর শহিদুল ইসলাম, মেহফুজ তানজির, এনায়েতুল হক ও স্টেশন অফিসার ওমর ফারুক। মহড়া পরিচালনা করেন সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম।
মহড়ায় দেখানো হয় ভুমিকম্পের পরবর্তী বিধ্বস্ত ভবনে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপন, লেডারের সাহায্যে আটকেপড়া লোক উদ্ধার, বিধ্বস্ত ভবন কেটে আটকে পড়া লোক উদ্ধার, উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এ্যাম্বুলেন্সে করে রামেক হাসপাতালে প্রেরণ।
মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর স্টেশন, বিশ্ববিদ্যালয় স্টেশন, গোদাগাড়ী স্টেশনের কর্মীরা, কমিউনিটি ভলেনটিয়ারের সদস্যরা, পুলিশ ও র্যাব সদস্য, বিদুৎ, ওয়াসা, ওয়ার্ড কাউন্সিলার, এলাকার প্রায় একহাজার দর্শক উপস্থিত ছিলেন।
স/অ










