নিজস্ব প্রতিবেদক
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গ্রীনপ্লাজায় এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক দেব দুলালা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী হচ্ছে সবুজের নগরী। আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই মেলা থেকে আমাদের সকলে যেন অন্ততো একটি করে ফলদ গাছের চারা নিয়ে নিজের বাড়ির আঙ্গিনা বা বাড়ির আশে পাশে রোপন করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পবা উপজেলা নির্বাহী অফিসার সেলিম হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহম্মেদ, রাসিকের প্রধন নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা প্রশিক্ষণ অফিসার শামছুল হক, প্রবন্ধ পাঠ করেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক ড. ইত্তেফাকুল আজাদ।
স/অ









