সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
নগরীতে দুর্ঘটনায় নিহতদের স্মরনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
নগরীর বহরমপুর এলাকার বাস দূরর্ঘটনায় নিহতরদের স্মরনে দোয়া মাহফিলকরেছে এলাকাবাসি । বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বহরমপুরের রেল ক্রসিং এর পাশে এ দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন বহরমপুর মসজিদের ইমাম আব্দুল হালিম, ৩ নং ওয়াড কাউন্সিলর হাবিবুর রহমান এবং এলাকাবাসী ।

 

দোয়া মাহাফিল শেষে কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, প্রশাসনকে আমরা বার বার বলেছি, কিন্তু নিহতদের কোন অর্থনৈতিক সাহায্য দেয়া হয়নি। ডিসি অফিস থেকে কিছু সাহায্য পাওয়া গেছে কিন্তু তা পর্যাপ্ত না। এই সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু এখানে কোন ব্যারিকেট না থাকায় দায়িত্বরত একজনকেই দেখাশোনা করতে হয়।

 
তিনি আরও বলেন, ইন্ডিয়া থেকে বাইশ কোটি টাকার অনুদান এসেছে। রাজশাহীতে দশ কিলোমিটার রাস্তার কাজের জন্য ঐ টাকার অনুদান রয়েছে । বহরমপুর থেকে বর্ণালী পর্যন্ত এই রাস্তার কাজ করা হবে। ফুটপাতের রাস্তার পাশে এই সকল বাড়ি গুলো আমরা অচিরেই সরানোর জন্য উদ্যোগ নিয়েছি।
এ সময় নিহতদের বড় ছেলে রাসেদুল ইসলাম বলেন, তিন ভাইয়ৈর মধে্য আমিই পরিবারে বড়। এখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছি। সরকারে পক্ষ থেকে আমাদের পড়াশনা এবং আর্থিক সাহায্য কামনা করছি ।

 

প্রসংগত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ের জমিতে টিনের বেড়ার চালাঘরে প্রবেশ করে। এতে ভ্যান চালক বশির উদ্দিন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫) নিহত হলেও বেচে যায় তাদের ছোট দুই শিশুপুত্র রাহাত (৫) ও আলীফ (৭)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

 

গত শনিবার ওই এলাকায় বাসের নিচে আটোরিকশা চাপা পড়ে সন্ধ্যায় নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

স/শ