নিজস্ব প্রতিবেদক:
নগরীতে গত দুইদিনে একটি কোম্পানী ও একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক এ দুটি ঘটনায় প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গতকাল বুধবার নগরীর তেরখাদিয়া এলাকার সাীমা বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার চুলা থেকে সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জানা গেছে, সীমা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তিনি ভোর বেলা তার সেমি পাকা বাড়ি তালা মেরে কাজে যান। এসময় রান্নার চুলা থেকে তার বাড়িতে আগুন লাগে। প্রাথমিক পর্যায়ে কেউ বুঝতে না পারায় আগুন গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুনের ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে একটি মোটরসাইকেল, টিভি, আসবাবপত্র ও জামাকাপড় পুড়ে যায়। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে বুুধবার রাতে নগরীর সপুরা বিসিক এলাকায় গোলাম আরিফ জিয়ার জিএম কেমিক্যাল ওয়ার্কাস নামক একটি কোম্পানীর প্রসাধনী সামগ্রীর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানা গেছে, নগরীর সপুরা বিসিক এলাকার ২১৬ নম্বর সেমিপাকা বাড়ি জিএম কেমিক্যাল ওয়ার্কাস এর গোডাউন হিসেবে ব্যবহার হয়। এখানে ক্রিম, লোশানসহ বিভিন্ন প্রকার প্রসাধণী সামগ্রী থাকতো। বুধবার রাতে তালা মেরে কোম্পানীর ম্যানেজার চলে যান। এসময় একজন নাইট গার্ড ছিলেন। রাত ১১টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শটসার্কিট থেকে গোডাউনে আগুন লাগে।
এসময় দ্রুত আগুন গোটা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার শরীফল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ও বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে সোয়া ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে গোডাউনে থাকা একটি জেনারেটর, প্রসাধনী সামগ্রী তৈরির ছোট একটি মেশিন, কয়েকটি ফ্যান, প্রসাধনী সামগ্রী পুড়ে যায়। এঘটনায় প্রায় ৩লাখ টাকার মালামাল পুুড়ে যায়।
স/আর









