নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ হরিয়ান এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা হরিয়ানের ভরুয়াপাড়া এলাকার মৃত নজিম পন্ডিতের স্ত্রী সামিদুন বেওয়া (৬০)।
জানা গেছে, নিহত সামিদুন বধির (কানে শোনে না)। তিনি দুপুরে রেললাইন পার হয়ার সময় নাটোরের দিক থেকে আসা ট্রেনে হর্ন দিলেও তিনি শুনতে পাই নি। এ সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি কার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ রামেকের মর্গতে আছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানায়, এটা আমাদের মধ্যে পরে না। রাজশাহী রেলওয়ে (জিআরপি) তে আপনি খোঁজ নেন।
এ বিষয়ে জানতে রাজশাহী রেলওয়ের জিআরপি-তে খোঁজ নিতে গেলে কেউ ফোন রিসিভ করেননি।
স/শ










