সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে ট্রেনে কাটা পড়ে আহত ১

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ট্রেনে কাটা পড়ে আহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রেনের নিচে ডান পা কাটা পড়ে গুরতর আহত শাওন (২৪) নামের এক যুবক। সোমবার ১টার দিকে রাজশাহীর সিরোইল রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে। আহত শাওন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহত শাওন নগরীর তালামারি রানীনগর সাধুর মোড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

আহত শাওনের চাচা লালন সিল্কসিটি নিউজকে জানায়, সকালে দিকে কাউনে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসে। পরে শুনছি ট্রেনের নিচে পা কাটা পড়েছে। এমন খবরে আমরা এসে দেখে তার দুই পা কেটে গেছে। এর মধ্যে ডান পা বেশি কেঁটেছে।

 

স/আ