নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে একটি বাড়ি থেকে একশ বছরের পুরানো একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। আজ রোববার নগরীর মনিচত্ত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা দুলাল মিঞার বাড়ি থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়।

জানা যায়, মনিচত্ত্বরের তিনতলা ওই বাড়িতে এর আগে ষ্টুডিও, স্বর্ণের দোকানের জন্য ভাড়া দেয়া হয়। গত কদিন থেকেই সে বাড়িটি ভাঙ্গা হচ্ছিল নতুন ভবন নির্মানের জন্য।

এই বাড়ির মালিকের স্ত্রী শাহানারা রজি সিল্কসিটিনিউজকে বলেন, সিন্দুকটি ব্রিটিশ আমলের। আমাদের বাড়ির সিটি ঘরে ছিলো অনেক দিন থেকে। বাড়ি ভাঙ্গার পের নিয়ে যাওয়া হবে বলে। কিন্তু অনেক ভাড়ি হাওয়ায় আমরা সেটা নিয়ে যেতে পারি নি। ভাবছিলাম বাড়ি ভাঙ্গা হলে নিয়ে যাবো।
তিনি আরো সিল্কসিটিনিউজকে বলেন, আমার জানা মতে এই বাড়িতে তেমন কিছুই নেই। কিছু কাগজপত্র থাকতে পাবে। তার কাছে কয়েটি চাবি ছিলো। চাবিগুলো দিয়ে খোলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে না হলে সিন্দুকটির তালা ভাঙ্গার লোক ডেকে নিয়ে এসে তালা ভাঙ্গা হয়।
রাজশাহী জাদুঘরের সাবেক কর্মকর্তা আবদুর সামাদ সিল্কসিটিনিউজকে বলেন, এটা ইস্টইন্ডিয়ান একটি সিন্দুক। অনেক পুড়ানো।

তালা মিস্ত্রি শাহজাহান সিল্কসিটিনিউজকে বলেন, সিন্দুকটি তিন থেকে চারটি তালা লাগানো ছিলো। সেই তালাগুলোর মধ্যে দুই-একটি ভেঙ্গে আর চাবি দিয়ে খূলা হয়। ভেতরে কিছু কাগজপত্র ও ২০ টাকার কয়েকটি নোট ও কিছু আগের পয়সা ছিলো।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, সকলের উপস্থিতিতে ভাঙ্গা হয় সিন্দুক। এতে কিছু কাগজপত্র ও ২০ টাকার কয়েকটি নোট ও কিছু আগের পয়সা পাওয়া যায়। বাড়ির মালিকের স্ত্রীর উপস্থিতিতে ভাঙ্গা হয়। এটি পরিবারের লোকজন নিয়ে যায়।
স/আ









