সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
নওগাঁ

নওগাঁয় সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় সেরা সাঁতারুর খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই স্লোগানে জেলা পর্যায়ে সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ পার্ক পুকুরে বাংলাদেশ সাঁতার ফেডারেশন আয়োজন করে। সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌবাহিনী।

 
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

 
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে: কমান্ডার এম নাঈমুল হক ও এম নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইকবাল সাহরিয়ার রাসেল প্রমূখ ।

 
প্রতিযোগিতায় ১১-১৮ বছর বয়সের ৪টি গ্রুপে ১২২ জন ছেলে এবং ২জন মেয়ে অংশ নেয়। এর মধ্যে ১৪জন ছেলে ১জন মেয়ে বাছাই করা হয়েছে। তাদের প্রত্যেককে সনদপত্র সহ পুরস্কৃত করা হয়েছে এবং ১ম ১০জনকে নগদ টাকা প্রদান করা হয়েছে।

 
এ সময় কয়েকশ দর্শক সাঁতার প্রতিযোগীতা উপভোগ করেন।
স/শ