সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলিব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মান্দা উপজেলার ভেবড়া গ্রামের রথিন চন্দ্র(৪০) ও তার শিশু সন্তান রাধাকান্ত(৬)।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে নওগাঁ শহর থেকে রথিন, তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্ত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বেইলিব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা আরেকটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও তার ছেলে রাধাকান্তের। ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী ও অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও তার স্ত্রী আয়েশা।

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এস/আই