সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় বিদেশী পিস্তল, গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় বিদেশী পিস্তল, গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ৩ রাউন্ড সহ গুলিসহ হানিফ মিয়া নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর আড়াইটার সময় জেলার পোরশা থানাধীন গাঙ্গুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

আটককৃত হানিফ মিয়া (২৮) নেওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন শাহা লালপুর এলাকার লাল মোহাম্মদের ছেলে।

 

র‌্যাব জানায়, নওগাঁ জেলার পোরশা থানাধীন গাঙ্গুরিয়া এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাবের একটি অপারেশন দল মেজর হাসান আরাফাত এর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে  হানিফ মিয়া’কে  (১) একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী  পিস্তল(মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ডসহ আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও র‌্যাব জানায়।

 

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স/অ