সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
জাতীয়

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

সিল্কসিটিনিউজ ডেস্ক:


বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

হুইপ দুলু বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বলতে কিছু ছিল না, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নিরবচ্ছিন্ন আন্দোলন, অগণিত রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়েই শেষ পর্যন্ত দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র এবং মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে লড়াই করা বিরোধী দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, অর্জিত এই গণতন্ত্র যেন পুনরায় বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নতুন সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই সুযোগ নিতে না পারে, সেজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: ঢাকা পোস্ট