ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাপায় এক বিধবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ডারকাদিঘী নামক এলাকার এ দূর্ঘটনা ঘটে।
নিহত খানু বেগম খেলনা (৫৫) ইউনিয়নের গোপিরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার রঘুনাথপুর এলাকার বাবার বাড়ি থেকে খানু বেগম একটি ব্যাটারী চালিত ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিল। পথেই একটি ঘাতক ট্রাক ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে খানু বেগম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় বায়েজিদ নামে ছয় বছরের এক শিশু আহত হয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহযোগী পলাতক রয়েছে।
জি/আর









