নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব:) মোঃ শরীফ উদ্দীন সাহেব আজ সকাল ৭টা ৩০মিনিটে স্বপরিবারে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন। এসময় তিনি বলেন, ধানের শীষের জয় পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। ধানের শীষের জয় মানে তারেক রহমানের জয়, দেশের জয়। তানোর-গোদাগাড়ীসহ গোটা দেশবাসী ধানের শীষে ভোট দিতে সকাল থেকেই মুখোর হয়ে আছেন।
সকাল থেকেই কেন্দ্র এলাকায় ছিল শান্ত ও উৎসবমুখর পরিবেশ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাধারণ ভোটারের মতোই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।










