সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ধানের শীষকে পাশ করানো আমাদের মূল উদ্দেশ্য: ব্যারিস্টার ইশরাক

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
ধানের শীষকে পাশ করানো আমাদের মূল উদ্দেশ্য: ব্যারিস্টার ইশরাক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুর-১ আসনে ধানের শীষকে পাশ করানোই আমাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে গাজীপুরের কোনাবাড়ীতে নির্বাচনি প্রচারণার অংশ হিসাবে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করতে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কালিয়াকৈর এবং কোনাবাড়ী নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। আমরা এ আসনে ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য আসনটিতে যেন ধানের শীষ জয়লাভ করে।

তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। তারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন।

এ সময় কোনাবাড়ী থানা যুবদলের আহ্বায়ক সদস্য উজ্জ্বল আহমেদ সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেনসহ কোনাবাড়ী থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোনাবাড়ী বাজার এলাকায় স্থানীয়দের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।

 

সূত্র: যুগান্তর