ছবিঘর

‘দ্য গার্লফ্রেন্ড’-এ রাশমিকার রশ্মি

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দারুণ সময় পার করছেন রাশমিকা মানদানা। দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত এই অভিনেত্রী বলিউডেও পেয়েছেন সাফল্য। ‘পুষ্পা’র দুই কিস্তি, ‘এনিম্যাল’, ‘ছাবা’র সাফল্যের কথা কে না জানে। গত মাসে মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত হরর-কমেডি ‘থামা’।

বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে ছবিটি। এ সপ্তাহে এসেছে তাঁর নতুন তেলুগু ছবি রাহুল রবীন্দ্রনের ‘দ্য গার্লফ্রেন্ড’। ছবিটি দেখে দর্শক-সমালোচকরা ফের রাশমিকা বন্দনায় মেতে উঠেছেন। অনেকে বলছেন, ছবিতে রাশমিকার হৃদয়স্পর্শী অভিনয় দর্শকের মনে থাকবে অনেক দিন।

যদিও বক্স অফিসে শুরুটা খুব বেশি নজরকাড়া হয়নি। দুই দিনে ছবিটি আয় করেছে ছয় কোটি রুপি—ভারতে সাড়ে চার কোটি রুপি, বিদেশে দেড় কোটি। কম বাজেটের ছবিটি ‘হিট’ হবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।