সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

দোকানের দেওয়াল কেটে আড়াই লাখ টাকার কীটনাশক চুরি

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
দোকানের দেওয়াল কেটে আড়াই লাখ টাকার কীটনাশক চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির উপজেলার বিহিগ্রাম বাজারে মেসার্স অংকন ট্রেডার্স নামের কীটনাশক ঔষধের দোকানের পিছনের দেওয়াল কেটে চুরি সংঘটিত হয়েছে। ওই দোকান থেকে সিনজেনটা কোম্পানির প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন ধরনের ঔষধ চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বুধবার (১৫সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি জানতে পারেন। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক আসাদুজ্জামান রাহিদ জানান, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে তিনি দেখতে পান ‘দোকান ঘরের পিছনের গ্যাস ফ্যান নেই, দেওয়ালের ইট কাটা এবং দোকানের ঔষুধগুলো নেই।

রাতে কোন এক সময় চোরেরা দোকান ঘরের পিছন থেকে গ্যাস ফ্যান খুলে তার নিচ থেকে ইটগুলো কেটে ভিতরে প্রবেশ করে দোকানের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানির ভিরতাকো, এমিস্টারটপ ঔষধসহ প্রায় আড়াই লাখ টাকার বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে গেছে। সকালেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স/আর