সদ্য প্রকাশিত
খেলা

দেশে ফিরেছেন স্বর্ণ জয়ী হাসিব

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দেশে ফিরেছেন স্বর্ণ জয়ী হাসিব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

এশিয়ান মাসল ওয়ার প্রতিযোগিতায় সোনা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের হাসিব মোহাম্মদ। বিমানবন্দরে তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

১৫ জানুয়ারি সিঙ্গাপুরে হয়ে যাওয়া এশিয়ান মাসল ওয়ার প্রতিযোগিতায় এশিয়ার ১২টি দেশের বডিবিল্ডাররা অংশ নেন। সেখানে বাংলাদেশের হয়ে হাসিব মোহাম্মদ হলি অংশ নেন এবং জুনিয়র ওপেন ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেন। সিঙ্গাপুরে স্বর্ণ জয়ের পর ১৯ জানুয়ারি দেশে ফিরেন তিনি।

২০১৫ সালে জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় মিস্টার বাংলাদেশ হয়েছিলেন তিনি। এরপর তিনি অংশ নেন সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান মাসল ওয়ার প্রতিযোগিতায়। সেখানে স্বর্ণ জয়ের পর এখন স্বপ্ন দেখছেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে মিস্টার ইউনিভার্স পদক জয়ের।

উল্লেখ্য, হাসিব হলিই বাংলাদেশের প্রথম স্বীকৃত জিম প্রশিক্ষক। হাসিব প্রশিক্ষণ নিয়েছেন থাইল্যান্ডের নামকরা বডিবিল্ডার ড. সিট্রির কাছে। তিনি ইতিমধ্যে বাংলাদেশে একটি বডিবিল্ডিং ইন্সটিটিউট তৈরি করেছেন। তার স্লোগান হচ্ছে, ‘মাই বডি ইজ ফর মাই কান্ট্রি’।

ব্যবসায়ী বাবা আলহাজ্ব মো. নিজামউদ্দিন ও গৃহীনি মা সালমা আক্তারের ছেলে হাসিব হলির বয়স ২৩ বছর। ঢাকার মগবাজারে তার জন্ম ও বেড়ে ওঠা। সেখান থেকেই স্বপ্ন দেখছেন বিশ্ব জয়ের। শুভ হোক তার পথচলা।

সূত্র: রাইজিংবিডি