জাতীয়

দেশে করোনায় আরও মৃত্যু ২৩ জন, রেকর্ড আক্রান্ত ২৫২৩ জন

নিউজ ডেস্ক২৯ মে ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

দেশে নতুন করে মারা গেছে ৩৩ জন, রেকর্ড আক্রান্ত ২৫২৩ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪।

শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ট্যাগ: