নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০২ জন। আর আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। সোমবার দুপুরে আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭১ হাজার প্রায়। তবে সাড়ে ৪৮ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।









