সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নীতি আদর্শ ছাড়া, শুধু দেশ, দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

রবিবার বরিশালের বাকেরগঞ্জ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে। অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।’

ইসলামী আন্দোলনের বাকেরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. নাছির উদ্দীন রোকন ডাকুয়া গণসমাবেশে সভাপতিত্ব করেন। সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসনের প্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ আরও অনেকে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন