সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জয়পুরহাট

দেশের উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: স্বপন এমপি

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দেশের উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে: স্বপন এমপি

জয়পুরহাট প্রতিনিধিঃ
বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশের কিছু স্বড়যন্ত্রকারী বিদেশে গিয়ে চক্রান্ত করছে। তাই এদেরকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

সোমবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ চত্তরে জেলার সার্বিক উন্নয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষে জেলার সকল জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এসব কথা বলেন।

 

ইউপি চেয়ারম্যান মোল্লা সামছুল আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি জাহিদুল আলম বেনু ও স্থানীয় রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব।
স/শ