সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজব ও ভয়ংকর এক দুনিয়াতে আকাশে একটি প্লেন চলছে । প্লেনটির সামনে নানা বড় বড় পাথর অনেক রকমের বাধা আসছে। এই বাধাগুলো অতিক্রম করে প্লেনটিকে বাঁচিয়ে রাখার গেইম হলো ‘ ফ্লাই’। বুধবার গেইমটি উন্মুক্ত করতে যাচ্ছে দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান টিম রিবুট।
বুধবার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে গেইমটি উন্মুক্ত করা হবে। গেইমটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক নিউজ পোর্টাল টেকশহর ডটকম।

টিম রিবুট জানিয়েছে, গেইমটির তৈরির মূল উদ্দেশ্য কিছুই ছিল না। আমরা নিজেরাও জানতাম না যে আমরা এই গেইমটা আসলেই বানাচ্ছি। একদিন হঠাৎ করেই মজার ছলে গেইমটি তৈরি করার কাজ শুরু। তারপর মজা পেয়ে গেলাম সবাই। এরপর থেকে চলতে থাকে কাজ।গেইমটি তৈরি করতে তাদের এক মাস লেগেছে বলেও জানান।
গেইমটির ডিজাইন ওলিড ডেভেলপমেন্ট, লাইটিং নিয়ে কাজ করেছে জিসান হায়দার জয়, থ্রিডি মডেলিংয়ে কাজ করেছে মো. রেজাউল হাসান ইভান এবং এনভাইরনমেন্ট মডেলিং করেছে মো. এমদাদুল হক। সাউন্ড নির্বাচন ও তৈরির কাজটি করেছে জুনেদ আহমেদ চৌধুরী ও ইউএক্স ডিজাইন করেছে মো. শাকেরুল ইসলাম সাকিব।
বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য গেইমটি তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আইওসের জন্য তৈরি করা হবে বলে জানিয়েছে টিম রিবুট।
বুধবার দুপুরে আইউবিতে গেইমটি উন্মুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রোফেসর এম ওমর রাহমান। এছাড়া এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন নিউজ।









