নিজস্ব প্রতিবেদক :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
,অদ্য বাদ আছর রাজশাহী মহানগরীর ফুটপাত ব্যাবসায়ী সমবায় সমিতি ফুবস লিমিটেড এর উদ্যোগে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম রাজিব এর সভাপতিত্বে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন বলেন‘বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহীয়সী নারী, যার কর্মময় জীবনের সংক্ষিপ্ত বর্ণনাও সহজসাধ্য নয়। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক এবং গনতন্র ও ভোটের অধিকারে আপসহীন সংগ্রামের নেত্রী। দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
ফুটপাত ব্যাবসায়ী সমবায় সমিতি ফুবস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী তালুকদার বলেন আপোষহীন জনবান্ধব দেশপ্রেমিক নেত্রী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মহাকালের মহাকাব্যের পরিসমাপ্তি ঘটেছে।
রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সম্মানিত পেশ ঈমাম মৌলানা মোঃ আব্দুল গনী দোয়া পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মোঃ সেলিম হোসেন প্রচার সম্পাদক শ্রী মানিক গোপাল পাল, সিনিয়র সদস্য মোঃ আমজাদ হোসেন,কবর খনন কমিটির রেন্টু, সাজ্জাদ প্রামানিক মধু আঃ মান্নানসহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য।









