রাজশাহী

দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, রাজশাহী মহানগরের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  বিকাল ৫টায় রাজশাহীর বিন্দুর মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোকার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আজ দেশের প্রতিটি মানুষ জেগে উঠেছে। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিকর ভাষা ও হামলা এই সরকারের দেউলিয়াত্বের প্রকাশ। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

মিছিলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং জড়িতদের শাস্তির দাবি জানান।