রাজশাহীর খবর

রুয়েটে শিক্ষকদের আবাসিক কোয়াটারে দুর্বৃত্তের হামলা

নিউজ ডেস্ক১০ জুন ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক কোয়াটারে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বুধবার সকাল পৌনে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিজ্ঞপ্তিতে এঘটনায় শিক্ষক সমিতির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।  


তিনি জানান, রুয়েট ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক (অ-২) কোয়াটারে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে। এসময় তারা ব্যাপক-ভাঙচুর করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর থেকে রুয়েটে কর্মরত সকল শিক্ষকদের মধ্যে চরম উৎকন্ঠা ও আতংক বিরাজ করছে। বিশেষ করে তাদের পরিবারের নারী ও শিশু সদস্যরা এ ঘটনায় মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছে।


এই ঘটনায় রুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এছাড়াও রুয়েট ক্যাম্পাসে শিক্ষকদের বাসস্থানে নিরাপত্তা জোরদার করার জন্য রুয়েট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে জোর সুপারিশ জানাচ্ছি।


মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি। তাই এবিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

স/আ

ট্যাগ: