নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতি প্রতিরোধ কমিটির রাজশাহী মহানগরের সভাপতি মনোনিত হয়েছেন তৌফিকুর রহমান লাভলু। তাই তাকে সংবর্ধনা দিয়েছে রাজশাহীর রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সংগঠনটির কার্যালয়ের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তৌফিকুর রহমান লাভলুকে ফুল দিয়ে বরণ করে নেন রেডার নেতৃবৃন্দ। পরে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আল-আকশা ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকেও লাভলুকে সংবর্ধনা জানান প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ও রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

সংবর্ধনা অনুষ্ঠানে রেডার সিনিয়র সহ-সভাপতি এ্যাড মো. এরশাদ আলী ঈশাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে রাজশাহীতে আধুনিক ও উন্নত আবাসন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রেডা। দুর্নীতি প্রতিরোধ কমিটির রাজশাহী মহানগরের সভাপতি মনোনীত হওয়া তৌফিকুর রহমান লাভলু রেডার সভাপতি।
রেডার সদস্যরা আশা করছেন, সংগঠনের পাশাপাশি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটিতেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তৌফিকুর রহমান লাভলু। রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাখবেন আরও বড় ভূমিকা।
তার নেতৃত্বে রাজশাহীর ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী আরও বিস্তৃত হবে বলেও মনে করছেন রেডার সদস্যরা।









