নিজস্ব প্রতিবেদক :
আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে কমিশনের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
সরকারি মালিকানাধীন তেলের ডিপো থেকে প্রায় পৌনে চার লাখ লিটার জ্বালানী তেল চুরি করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে অভিযান চালানো হয় যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম-এ।
অভিযান পরিচালনা করে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১।

বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল রেলভবন, রাজশাহী-তে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী।
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ।
দুদকের এসব অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। কমিশন জনগণের স্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।









