বাঘা প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ চারঘাট-বাঘার সাংসদ সদস্য আলহাজ শাহরিয়ার আলম বলেছেন, বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধা-দারিদ্র মুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধ পরিককর। এ জন্য সামনের দিনে দুর্নীতিমুক্ত এজেন্ডা বাস্তবায়নে বদ্ধ পরিকর আওয়ামী লীগ। এই এজেন্ডার আওতায় অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনিবার দুপুরে বাঘা পৌরসভা কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্ভোধন এবং ৪৫ তম জাতীয় সমবায় দিবসের মঞ্চে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন।

বাঘা পৌর মেয়র ও আ’লীগ নেতা আক্কাস আলীর সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এক সময় দেশের অর্ধেক মানুষ দারিদ্র ছিল। কিন্তু এখন নেই। আগামিতে এর সংখ্যা আরো কমে আসবে। এর প্রধান কারন সুষ্ট পরিসির মাধ্যমে দেশ পরিচাল না। তিনি বলেন, আমরা সামগ্রীক ভাবে দেশের ব্যাপক উন্নয়ন করেছি। আর এ গুলো অধিকাংশ সম্ভব হয়েছে পৌর সভার মাধ্যমে। তিনি বাংলাদেশ অবকাঠামো উন্নয়নের আওতায় যে তিনটি পৌরসভা স্থান পেয়েছে তার মধ্যে বাঘা পৌর সভাকে অর্ন্তরভুক্ত করে ২৫ কোটি টাকা বরাদ্দ এনে দিয়েছেন বলে জানান।
এর আগে বাঘা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর মেয়র ও আ’লীগ নেতা আক্কাস আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজিজুল আলম, আড়ানী পৌর মেয়র মুক্তার হোসেন, থানা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক বাবুল ইসলাম, বাঘা মোজাহার হোসেন মহিলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা, সমবায় কর্মী আব্দুল লতিফ মিয়া ও শ্রী মতি কান্তা রানী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স/আর










