রাজশাহী

দুর্ঘটনায় নিহর আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন রাজশাহীতে

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মৃত আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে সমাহিত করা হয়েছে। আজ সকাল ১০টায় টায় নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজনসহ গ্রামের হাজারখানেক মানুষ।

তারা বলছেন, পিকনিক গিয়ে এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এভাবে যেন আর কোনো বাবামা’র বুক খালি না হয়, তাই এমন আয়োজনে সর্বোচ্চ সতর্কতা নেয়া উচিত।

এর আগে গতরাত এগারোটার দিকে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এর পরে থেকে তার আত্মীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠে তার বাড়ির পরিবেশ।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান সাকিব। তার একটি বড় বোন আছে। মেধাবী ও নম্র ভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে।

স.আর