খেলা

দুর্গাপুর-বাগমারা প্রীতি ফুটবল ম্যাচ, সেরা খেলোয়াড় ইমন বাবু

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর বনাম বাগমারা প্রীতি ফুটবল ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে দুর্গাপুরের ইমন বাবু।

 
উপজেলার পাঁচবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহন করেছে দুর্গাপুর উপজেলা বনাম বাগমারা উপজেলা। গুড়ি গুড়ি বৃষ্টিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সহস্রাধিক দর্শক উপস্থিত হয়ে বৃষ্টির মধ্যেই খেলা উপভোগ করেন।

 
খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল। খেলা পরিচালনায় ছিলেন দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য মনিরুজ্জামান মজনু। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন শিশির প্রমূখ।

স/অ