দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে আদম ব্যবসায়ীকে আটকের জের ধরে স্থানীয় লোকজনের সাথে র্যাব সদস্যদের ধস্তাধস্তির ঘটনায় ১৫জনের নামসহ অজ্ঞাত ৪০জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের।
বুধবার দুপুরে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম সিল্কসিটিনিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহীর র্যাব-৫ এর এএসআই জহুরুল ইসলাম বাদি হয়ে এই মামলাটি করেন।
উল্লেখ্য গত মঙ্গরবার দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র আহাম্মেদ কবির জোহা আদম ব্যবসার সুবাদে ওই এলাকার বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আতœসাত করে। এ ঘটনায় ওই এলাকার একজন ভুক্তভোগী র্যাব-৫ এ অভিযোগ করলে র্যাব-৫ এর সদস্যরা মঙ্গলবার দুপুরে সাদা পোশাকে অভিযান চালিয়ে কিশোরপুর গ্রামের নিজ বাড়ি থেকে জোহাকে আটক করে।

এসময় স্থানীয় লোকজন র্যাব সদস্যদের পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দেয়া সত্বেও জোহার লোকজন র্যাব সদস্যদের আটক করে রাখে এবং তাদের কাছ থেকে জোহাকে ছিনিয়ে নেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
পরে খবর পেয়ে র্যাব-৫ এর আরো একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে র্যাব সদস্যদের উদ্ধার করে এবং র্যাব সদস্যদের আটক করে জোহাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো, আদম ব্যবসায়ী আহাম্মেদ কবির জোহার ভাই জামায়াত নেতা ওয়ালিউর রহমান, ওই গ্রামের মসলেম আলীর পুত্র শফিকুল ইসলাম, আব্দুস সোবাহানের পুত্র উজ্বল হোসেন ও ওমর আলীর পুত্র মসলেম আলী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, র্যাবের সাথে ধস্তাধস্তির ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা র্যাব-৫ এর সদস্য জহুরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার ৪জন আটককৃত আসামীকে আজ জেলহাজতে প্রেরন করা হয়েছে।
স/আ









