দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক ভূয়া কাজীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত দুর্গাপুরের পার্শ্ববতী পুঠিয়া উপজেলার ভড়ুয়াপাড়া এলাকার মৃত মোহাম্মাদ আলী ছেলে।
পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে সরকারী রাজস্ব ফাকি দিয়ে দুর্গাপুর ঝালুকা ইউনিয়ন এলাকায় সরকারী সীলমহর ব্যবহার করে বিবাহের রেজিস্ট্রেশনের কাজ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
স/মি










