গুরুত্বপূর্ণ

দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ওপর নৃশংস ভাবে হামলা

নিউজ ডেস্ক৫ জুন ২০২৫২ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে জুয়েল রানা (৩৫) নামের এক কৃষকের ওপর নৃশংস ভাবে হামলার ঘটনা ঘটেছে। পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে দুইবার আঘাত এক ব্যাক্তি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে এঘটনায় সেই সময় হামলার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করেছে তার পরিবার ও স্থানীয়রা। সিসিটিভি ফুটেজে দেখা যায় লাঠি দিয়ে মাথাও ওপরে যে হামলা করছে সেই কব্যাক্তির নাম লায়েব উদ্দিন লাবু (৪৭)। লাবলু পেশায় একজন ব্যবসায়ী। ঘটনাটি ঘটে গত ৩ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১টার সময় দুর্গাপুর উপজেলার হাড়িয়াপাড়া গ্রামে আজাদের দোকানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জুয়েল রানা হাড়িয়াপাড়া আজাদের মুদি দোকানে যান। এসময় তিনি তার দোকানের থাকা ওয়াফাই নেট তার মোবাইলে কানেক্ট করে মোবাইলে ভিডিও দেখছিলেন।

এক পর্যায়ে মুদি ব্যবসায়ী তার দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরে সে একাই বসে থেকে মোবাইল দেখতে থাকেন জুয়েল। এরপর জুয়েলকে কেবা কারা পেছন থেকে মাথায় লাঠি দিয়ে দুইবার আঘাত করে। এসময় তিনি মুহুর্তের মধ্যে মাটিতে ঢুলে পড়ে যান। পরে
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, জুয়েল যখন মোবাইলে কিছু একটা দেখছিলেন, ঠিক তখনই পেছন থেকে লায়েব উদ্দিন লাবু নামের এক ব্যাক্তি অতর্কিত ভাবে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। হামলাকারি একই গ্রামের এলবাজ আলী ছেলে। পরিবার ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, জুয়েলের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

আহতর বড় ভাই সোহেল রানা জানান, হামলাকারি লায়েব উদ্দিন লাবু প্রায় ৬মাস আগে একই গ্রামে একটি বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় তার ছোট ভাই জুয়েল বিষয়েটি নিয়ে তাদের মধ্যে সমঝতা করে দেন। এক পর্যায়ে লায়েব তার ভাইকে হত্যার হুমকি দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই তার ভাইকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টায় হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারী লাবুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীর চাচাতো ভাই দেলোয়ার হোসেন দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  দুরুল হুদা জানান,“আমরা ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”