সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে জিহাদ নামের (২) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আবু হানিফের ছেলে।

 
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু জিহাদ বাড়ীর উঠানে খেলা করছিলো। খেলার ছলে সবার  অগোচরে বাড়ীর পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন জিহাদকে দেখতে না পয়েছে খোঁজাখুজি করতে থাকে।

 

খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে শিশু জিহাদের মরদেহ দেখতে পায়।

 
পরে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধ্যার করা হয়। এ ঘটনায নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত জিহাদের মরদেহ তার পারিবারিক কবরস্থানের দাফন করা হয়েছে।
স/শ