সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে নিরাপদ উপায়ে আগাছা নাশক ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে নিরাপদ উপায়ে আগাছা নাশক ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা

দুর্গাপুর প্রতিনিধি:

ডিএমপি মেশিন চালনা, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ উপায়ে আগাছা নাশক ব্যবহারের উপরে প্রশিক্ষণ কর্মশালা ও ভিএমপি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে বাকাসপা,মেসার্স হক কর্পোরেশন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও মারডক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুর্গাপুর সদর দুরন্ত কোচিং সেন্টার মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ কৃষি সুরক্ষা সেবাদানকারী সংগঠনের সভাপতি লিয়াকত আলী খাঁনের সভাপতিত্বে ও বিভাগীয় প্রকল্প কর্মকর্তা ও মারডক বিশ্ববিদ্যালয়ের কোয়াকো রাশেদ খান মেননের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেল, দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক।

 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দুর্গাপুর শাখার ম্যানেজার জিয়াউল হক,দুর্গাপুর থানার (ওসি) রুহুল আলম,  অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. এনামুল হক, কৃষি সংরক্ষণ প্রকল্পের কৃষক সমিতির ব্যবস্থাপক কমরুল হাসান, বাংলাদেশ কৃষি সুরক্ষা সেবাদানকারী সংগঠনের দুর্গাপুর শাখার সহসভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক ইউনুস আলী, কার্যনিবাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম প্রমূখ।

 

অনুষ্ঠানে ১৫০ জন প্রশিক্ষণাথীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

স/অ